1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে রাস্তার ধারে গাছের চারা রোপণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬
  • ৭২ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া(রংপুর)প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাউনিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), দপ্তরের মাধ্যমে এ কর্মসূচির আয়োজন করা হয়। বালাপাড়া-শহীদবাগ হয়ে বকুলতলা বাজার সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।বালাপাড়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে আয়োজিত মঙ্গলবার দুপুরে এ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. এন্তাজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবির হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মিজানুর রহমান উকিল।এছাড়াও কাউনিয়া উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা জানান, সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং সবুজায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি