1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পুশইন, মাদক ও চোরাচালান ঠেকাতে পঞ্চগড়ে নতুন বিওপি উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
  • ৭০ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি
সীমান্তে পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং নিরাপত্তা জোরদারে পঞ্চগড়ের মাধুপাড়া এলাকায় নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মাধুপাড়া বিওপিতে পতাকা উত্তোলনের মাধ্যমে নতুন এই বিওপির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে বিদ্যমান বিওপিগুলোর মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় সীমান্তে নজরদারি জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে নতুন এই বিওপি স্থাপন করা হয়েছে। নতুন বিওপি চালুর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়বে। পাশাপাশি পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হবে।উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, সীমান্তে কার্যকর নজরদারি, মানবপাচার, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সজাগ রয়েছে।তিনি আরও বলেন, নীলফামারী ৫৬ বিজিবির টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যবর্তী প্রায় ২২ কিলোমিটার সীমান্ত এলাকার মাঝামাঝি স্থানে মাধুপাড়া বিওপি স্থাপন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই বিওপি সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং নীলফামারী ব্যাটালিয়নের অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি করবে।বিওপিতে দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের ফিতা কেটে মাধুপাড়া বিওপির উদ্বোধন করেন। পরে তিনি প্যারেড পরিদর্শন ও রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর সুইচ চেপে বিওপির নামফলক উন্মোচন করা হয়।অনুষ্ঠান শেষে বিওপি চত্বরে একটি আমগাছের চারা রোপণ করেন রিজিয়ন কমান্ডার। পরে দেশ ও জাতির কল্যাণ এবং সীমান্তের নিরাপত্তা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি