1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

মাদক ও ক্যাসিনো বিরোধী সেমিনার এবং বৃক্ষরোপণ করলো গ্রীন ভয়েস

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
  • ৪৮ বার পাঠ করা হয়েছে

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারীতে তরুণ সমাজকে মাদক ও ক্যাসিনোর ভয়াল থাবা থেকে রক্ষা করার লক্ষ্যে সচেতনতামূলক সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী ও সামাজিক সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর আদিতমারী উপজেলা শাখার উদ্যোগে আদিতমারী জি এস স্কুল মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।সেমিনারে বক্তারা যুব সমাজের ওপর মাদকের ভয়াবহ কুফল এবং অবৈধ ক্যাসিনো ব্যবসার সামাজিক ও অর্থনৈতিক অবক্ষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণদের মাদকমুক্ত থাকা অপরিহার্য। যুব সমাজ সচেতন হলে তবেই একটি সবুজ ও সমৃদ্ধ সমাজ ও পৃথিবী গড়া সম্ভব।অনুষ্ঠানে “যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে”—এই স্লোগানকে সামনে রেখে উপস্থিত তরুণদের পরিবেশ রক্ষা ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। সেমিনার শেষে স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়।অনুষ্ঠানে গ্রীন ভয়েসের স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক তরুণ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সামাজিক ও পরিবেশগত সুরক্ষায় ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি