1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

৭ দফা দাবি আদায়ে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে দলিল লেখক সমিতির স্মারকলিপি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
  • ৪৮ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি 
‎দলিল লেখকদের বিভিন্ন সমস্যা সমাধান ও ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।‎মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক জনাব মাসুদুর রহমান মোল্লার কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করেন।স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মল্লিক, গাইবান্ধা সদর দলিল লেখক সমিতির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মন্ডল, সদস্য সচিব নাজিম উদ্দীন মন্ডল, সাঘাটা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম, জেলা দলিল লেখক সমিতির সহ-দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম, সিরাজুল ইসলাম মিথেন, পলাশবাড়ীর সদস্য শহীদ রানা জুয়েল, সুন্দরগঞ্জের গোলাম রাব্বানী প্রামাণিক, সদস্য আব্দুল কালাম আজাদ এবং জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ রিয়াজ আহমেদ,মোঃ: তাজুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।সমিতির নেতৃবৃন্দ জানান, দলিল লেখকদের পেশাগত বিভিন্ন সমস্যা ও দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ৭ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।স্মারকলিপি প্রদানকালে সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে তাদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয় তুলে ধরেন। জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা তাদের বক্তব্য শোনেন এবং স্মারকলিপি গ্রহণ করেন।এ সময় গাইবান্ধা সদর, সাঘাটা, পলাশবাড়ী ও সুন্দরগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি