1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ

  • প্রকাশিত : বুধবার, ১৯ অগাস্ট, ২০২৬
  • ৩৯ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলা অডিটরিয়ামে দি হাঙ্গার প্রজেক্টবাংলাদেশ এর সহযোগিতায় পিএফজি উপজেলা কমিটির উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ বুধবার অনুষ্ঠিত হয়।পবিত্র কোরান থেকে তেলাওয়াত, পবিত্র গীতা হতে পাঠ, পবিত্র বাইবেল পাঠ এবং জাতীয় সংগীত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কাউনিয়া উপজেলা কো-অডিনেটর সারওয়ার আলম মুকুল এর সঞ্চালনায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) উপজেলার অ্যাম্বাসেডর আলমগীর চৌধুরী লিটন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ সিহাব উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আনছার উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন।বক্তব রাখেন এনসিপি উপজেলা সমন্বয়ক সাইদুর রহমান, উপজেলা জামাতের আমীর মাওলানা আঃ সালাম সরকার, ইমাম সমিতির সাবেক সম্পাদক মাওলানা আঃ কুদ্দুছ, পুরহিত পরেশ চক্রবর্তী, হিন্দুধর্মীয় নেতা বিজন কুমার গোস্বামী, খৃষ্ঠান ধর্মীয় নেত্রী মিনা রানী, ইমাম মাওলানা হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আশফিকা বুলবুল পেস্তা, মহিলা কলেজের সহকারী অধ্যাপক আঃ কুদ্দুছ, হরিজন সম্প্রদায়ের নেতা মাসুম বাসফোর, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কোঅর্ডিনেটর ফরিদা ইয়াসমিন প্রমূখ।
স্বাগত বক্তব্য উপজেলার অ্যাম্বাসেডর আলমগীর চৌধুরী লিটন। টিএইচপি ও এমআইপিএস প্রকল্প সম্পর্কে উপস্থাপন করেন এরিয়া কো-অডিনেটর দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এসএম শফিকুর রহমান, সম্প্রীতির অভিযাত্রা বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএফজি উপজেলা কো-অডিনেটর সারওয়ার আলম মুকুল। উপস্থিত ছিলেন পিএফজি অ্যাম্বাসেডর, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, ধর্মীয় ব্যক্তিত্ব, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, আমাদের অন্যতম লক্ষ্য দেশের প্রতিটি নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। ধর্মেও ভিত্তিতে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একটি শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার স্বপ্ন । বিশ্বের বুকে একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে আমাদের প্রিয় স্বদেশকে গড়ে তুলতে চাই। গড়তে চাই একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ যেখানে প্রতিটি মানুষ থাকবে নিরাপদ, প্রত্যেকের ধর্ম, সংস্কৃতি বা বিশ্বাস অক্ষুন্ন রেখে মর্যাদার সাথে শান্তিপূর্ণ জীবন যাপন নিশ্চিত হবে। আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান থেকে সকল অংশগ্রহণকারী ও ধর্মীয় নেতৃবৃন্দ উগ্রবাদ-জঙ্গিবাদ মুক্ত সামাজিক সম্প্রীতির অসাম্প্রদায়িক কাউনিয়া গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে উপজেলার আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সর্বসম্মতিক্রমে ১১ টি ঘোষণা সম্বলিত ঘোষণাপত্রে উপস্থিত অংশগ্রহণকারীগণ স্বাক্ষর করেন।উল্লখ্য, ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর যাত্রা শুরু হয়। দেশের ২৭টি জেলা এবং ৮০টি উপজেলায় দি প্রজেক্টের কার্যক্রম চলছে। এর মধ্যে রংপুরের কাউনিয়া একটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি