1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

মন্ডল বাড়ির প্রাঙ্গণে জিকরুল আলম মন্ডল দাতব্য চিকিৎসালয়ের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিত : শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
  • ১১১ বার পাঠ করা হয়েছে

আজাদ হোসেন আওলাদ মিয়া, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া (মন্ডল বাড়ি) এলাকায় আজ শুক্রবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।জিকরুল আলম মন্ডল দাতব্য চিকিৎসালয়ের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পের মূল লক্ষ্য হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করছেন ডা. মো. হাসান আল মামুন, এম.বি.বি.এস., বি.সি.এস (স্বাস্থ্য), মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তারাগঞ্জ, রংপুর।আয়োজকরা জানান, চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হবে। এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।ফ্রি মেডিকেল ক্যাম্পটি পরিচালনায় রয়েছেন আলহাজ মো. রফিকুল ইসলাম মন্ডল ও মো. জাকির হোসেন মন্ডল।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি