1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় কেওয়াইএসডিওর নির্বাহী পরিষদে পরিবর্তন, নতুন দায়িত্বে তিনজন

  • প্রকাশিত : রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬
  • ৩৪ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
পেশাগত ব্যস্ততার কারণে কাউনিয়া ইউথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেওয়াইএসডিও)-এর নির্বাহী পরিষদের তিন সদস্য তাঁদের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। তাঁদের পরিবর্তে নতুন তিনজনকে নির্বাহী পরিষদে দায়িত্ব দেওয়া হয়েছে।শনিবার বিকেলে সম্প্রতি কেওয়াইএসডিও-এর কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোঃ মোজাম্মেল হক-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সোহেল রানা-এর পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।সভায় পেশাগত কারণে সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ সামসুল আলম, সহকারী শিক্ষক, চান্দঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়; ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস, সহকারী অধ্যাপক, কাউনিয়া মহিলা ডিগ্রি কলেজ; এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল, সহকারী অধ্যাপক, তিস্তা ডিগ্রি কলেজ—তাঁদের নিজ নিজ পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণের বিষয়টি অনুমোদন করা হয়।পরবর্তীতে সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা ও গতিশীলতা বজায় রাখতে শূন্য পদগুলোতে সর্বসম্মতিক্রমে নতুন দায়িত্বপ্রাপ্তদের নির্বাচন করা হয়। এতে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মোঃ ইদ্রিস আলী-কে সিনিয়র ভাইস চেয়ারম্যান, আমেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম -কে ভাইস চেয়ারম্যান এবং মোঃ রাকিবুল ইসলাম-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।সভায় নবনির্বাচিত দায়িত্বপ্রাপ্তদের সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও গঠনতন্ত্র অনুসরণ করে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে অব্যাহতি নেওয়া সদস্যদের সংগঠনের প্রতি তাঁদের অবদান ও সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।সভায় কেওয়াইএসডিও-এর চলমান শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, দক্ষতা উন্নয়ন ও অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নির্বাহী পরিষদের এ পরিবর্তন অনুমোদিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি