1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

​কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
  • ৩৬ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ
প্রধান মন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে কাউনিয়া শিক্ষক- কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর উদ্যোগে সকল সদস্য শিক্ষক কর্মচারীকে আম গাছের চারা বিতরণ করা হয়েছে।সোমবার দুপুরে কাউনিয়া শিক্ষক- কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান হুমায়ুন কবির তারার সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর নব নির্বাচিত ট্রেজারার মোঃ জিল্লুর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মায়া বাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রধান নির্বাহী ও রংপুর ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান আলীমুল রেজ্জা খাঁন জুয়েল, পীরগাছা ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান উজ্জ্বল কুমার মিত্র,কালব জেলা সহকারী ম্যানেজার দিলীপ কুমার রায়,স্বপ্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আসাফ-উদ দৌলা শাহীন, বক্তব্য রাখেন কাউনিয়া শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক রেজাউল করিম, ট্রেজারার মাহমুদা বেগম,ডিরেক্টর ফাকের সরকার, আব্দুল কুদ্দুছ বসুনিয়া, উপজেলা ম্যানেজার দেবাশীষ গুহ রায় প্রমূখ।কাউনিয়া শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রত্যেক সদস্য শিক্ষক ও কর্মচারীকে একটি করে কাটিমন আম গাছের চারা বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি