1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়া নন্দীগ্রামে মাদকবিরোধী আলোচনা, বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ অগাস্ট, ২০২৬
  • ৫০ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও হাটকড়ই ডিগ্রি কলেজে পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, সাবগ্রাম, বগুড়ার উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গঠন ও পরিবেশ সুরক্ষায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। হাটকড়ই ডিগ্রি কলেজে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে ট্রফি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপ-পরিচালক মোহাঃ জিললুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক ডি. ইঞ্জিনিয়ার পলিন হাসান।
মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম. নাজমুল সাদাত। অন্যদিকে হাটকড়ই ডিগ্রি কলেজের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ মোতাহারুন।
বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার কাজে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রেখে এ ধরনের সচেতনতা তৈরিতে প্রোগ্রাম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি