1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় কাবিলের বাজার মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ১২ রবিউল আউয়াল উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
  • ৬৯ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার কাবিলের বাজার মদিনাতুল উলুম হাফিজিয়া কওমী মাদ্রাসায় পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে এক উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।অত্র মাদ্রাসার প্রধান মুহতামিম মুফতি ইদ্রিস বিন আনোয়ারের সভাপতিত্বে ও মুফতি আমিনুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় আয়োজিত এ প্রতিযোগিতায় মুল বিষয় হিসেবে অন্তর্ভুক্ত ছিল রাসুলুল্লাহ (সা:)-এর মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা:), আখলাকুন্নবী (সা:) সম্পর্কিত হাদিস, নাতে রাসুল (সা:), আসমাউল হুসনা এবং বিষয়ভিত্তিক কিরাতে কুরআন তেলাওয়াত।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সভাপতি মো: এ.টি.এম সাবুদ মিয়া।প্রতিযোগিতা পরিচালনায় প্রধান বিচারক ছিলেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাও: রাকিবুল ইসলাম এবং বিচারকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন,মাওঃ আশরাফ আলী মুফতী সাইফুল ইসলাম সাইফী হাফেজ মেহেদী হাসান কারী হুসাইন কারি ফরিদুল হাফেজ মাসুদ কারী মাসুদ কারী গোলাম রববানী।অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাতে রাসূল (সা:)-এর মধুর সুর ও আসমাউল হুসনার পরিবেশনা পুরো মাদ্রাসার আবহকে এক রুহানি ও আধ্যাত্মিক শান্তিতে ভরিয়ে তোলে।মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা:)-এর গুরুত্ব এবং আখলাকুন্নবী (সা:) সম্পর্কিত হাদিস প্রতিযোগিতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা মহানবী (সা:)-এর উত্তম আদর্শ ও জীবনচরিত সম্পর্কে গভীরভাবে জানার সুযোগ পেয়েছে।উল্লেখ্য, বর্তমানে মাদ্রাসার নূরানী একাডেমী বিভাগসহ সকল বিভাগে নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি