1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

লালমনিরহাট সীমান্তে স্থানীয়দের ধাওয়া বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দিল বিজিবি

  • প্রকাশিত : বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
  • ৪০ বার পাঠ করা হয়েছে

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে স্থানীয়দের ধাওয়ায় দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। পরবর্তীতে বিজিবি উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জাম পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি-আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।​বিকেলে ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় কয়েকজন বাংলাদেশি কৃষক নিজ জমিতে কাজ করার সময় বিএসএফ সদস্যরা অনধিকার প্রবেশ করে তাঁদের ওপর হামলা ও মারধর চালায়।
​কৃষকদের ওপর আক্রমণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী একজোট হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। গ্রামবাসীর তুমুল প্রতিরোধের মুখে টিকতে না পেরে বিএসএফ সদস্যরা দুটি শর্টগান এবং একটি ওয়াকিটকি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ঘটনার পরপরই বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের ফেলে যাওয়া শর্টগান ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পরিস্থিতি পর্যালোচনায় বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম সরেজমিনে সীমান্ত এলাকা পরিদর্শন করেন।পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যার পর ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে এক জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলে বিজিবি আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত অস্ত্র ও ওয়াকিটকি তাঁদের কাছে বুঝিয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি