1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
  • ৬০ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলা কনফারেন্স হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ এম আর আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শিহাব উদ্দীন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ইদ্রিস আলী, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ আবদুল মজিদ, হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ, সারাই ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জুলহাস হোসেন সোহাগ প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি-ছিনতাই, বাল্যবিয়ে, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন আইনশৃঙ্খলাজনিত বিষয় নিয়ে আলোচনা করা হয়।সভাপতির বক্তব্যে ইউএনও পাপিয়া সুলতানা বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। বাল্যবিয়ে বন্ধে সচেতনতা বাড়াতে হবে এবং অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে।তিনি বলেন, সভায় উত্থাপিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিষয়গুলো রেজুলেশনে অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তিনি সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি