1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছায় মাদক ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সমাবেশ

  • প্রকাশিত : রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • ৬৫ বার পাঠ করা হয়েছে

হাবিবুর রহমান হাবিব পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
মাদক ও অপরাধমুক্ত স্টেশন,এই আমাদের অঙ্গিকার শ্লোগানে
রংপুরের পীরগাছায় স্টেশন পূর্বপাড় মাদক ও অপরাধ প্রতিরোধ কমিটির উদ্যোগে মাদক ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার রাতে পীরগাছা হাইস্কুল রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে স্টেশন পূর্বপাড় মাদক ও অপরাধ প্রতিরোধ কমিটির আহ্বায়ক সাইফুল আলম সাবু হাজ্বীর সভাপতিত্বে ও রহিম উদ্দিন ভরসা মহিলা কলেজের প্রভাষক আহাম্মদ আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক, পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতি ও উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ,স্টেশন পূর্বপাড় মাদক ও অপরাধ প্রতিরোধ কমিটির সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান, স্বর্ণ ব্যবসায়ী জাহাঙ্গীর খান, নিকাহ রেজিস্ট্রার কাজী আজিজুল ইসলাম, রশিদুজ্জামান দুলু, চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও দক্ষিণ সুখানপুকুর অপরাধ ও মাদক প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমেদসহ অনেকে।সমাবেশে স্টেশন পূর্বপাড়ের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের কারণে সমাজে চুরি, ছিনতাই, কিশোর অপরাধসহ নানা ধরনের অপরাধ বাড়ছে। সম্প্রতি রংপুরে মাদকসেবীদের হাতে একটি পরিবারের সবাই নিহত হওয়ার ঘটনা মাদকের ভয়াবহতা আরও স্পষ্ট করেছে।তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে মাদক ও অপরাধ নির্মূল করা সম্ভব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণ ও কিশোরদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।সমাবেশে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে পীরগাছাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে স্থানীয়ভাবে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি