1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বাংলাবান্ধা সীমান্তে মার্কিন রাষ্ট্রদূত, পঞ্চগড়ে ২৪ লাখ ডলারের স্বাস্থ্য সহায়তা পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

  • প্রকাশিত : সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
  • ২৮ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার,পঞ্চগড় প্রতিনিধি:
উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার সকালে তিনি তেঁতুলিয়া ডাকবাংলো, মহানন্দা নদীর পাড় ও বাংলাবান্ধা জিরো পয়েন্টসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধিরা। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে তারা মুগ্ধ হন। এ সময় তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্মৃতি ধরে রাখতে ছবি তোলেন।

পরে মার্কিন রাষ্ট্রদূত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন।

এ সময় জানানো হয়, দেশজুড়ে মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলারের (প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা) চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এই সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার ‘নিউবর্ন ওয়ার্মার’, শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখতে কোল্ড চেইন সরঞ্জাম। যুক্তরাষ্ট্রের অর্থায়নে FHI 360, Jhpiego, JSI ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম ও উপকরণ দুর্গম এলাকাসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা সুদৃঢ় করা এবং স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নে এ সহায়তা ভূমিকা রাখবে। দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

পরে রাষ্ট্রদূত পঞ্চগড় সার্কিট হাউজের হলরুমে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি