1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

যে তিন সময়ে নামাজ পড়া নিষিদ্ধ

  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পাঠ করা হয়েছে

নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। পবিত্র কোরআনে একাধিক স্থানে মুমিনদের নামাজ কায়েমের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, ‘তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো।’ (সুরা বাকারা, আয়াত: ৪৩)

অন্য আয়াতে বলা হয়েছে, ‘তোমরা নামাজ কায়েম কর, জাকাত আদায় কর এবং আল্লাহকে মজবুতভাবে ধর। তিনিই তোমাদের অভিভাবক। তিনি কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী।’ (সুরা হজ, আয়াত: ৭৮)

প্রাপ্তবয়স্ক মুসলিমের ওপর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। নির্ধারিত সময়ের মধ্যেই এসব নামাজ আদায় করতে হয়। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ।’ (সুরা নিসা, আয়াত: ১০৩)

পাঁচ ওয়াক্ত নামাজের সময়ও নির্ধারিত। হাদিসে এসেছে, জিবরাইল (আ.) রাসুলুল্লাহ (সা.)-কে নামাজের সময়গুলো শিক্ষা দিয়েছেন। সুনানে আবু দাউদের বর্ণনা অনুযায়ী, জিবরাইল (আ.) দুই দিন রাসুলুল্লাহ (সা.)-এর ইমামতি করে বিভিন্ন সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করান এবং জানান, এসব সময়ের মধ্যবর্তী সময়ই নামাজের প্রকৃত সময়সীমা। (সুনানে আবু দাউদ, মিশকাতুল মাসাবিহ, হাদিস: ৫৯)

তবে দিনের নির্দিষ্ট তিন সময়ে নামাজ আদায় থেকে বিরত থাকতে বলা হয়েছে। এসব সময়ে সাধারণভাবে ফরজ, ওয়াজিব, নফল এমনকি কাজা নামাজও আদায় করা যায় না।

১. সূর্যোদয়ের সময়

ফজরের নামাজ আদায়ের পর সূর্য পুরোপুরি উদিত হয়ে কিছুটা ওপরে ওঠা পর্যন্ত নামাজ পড়া নিষিদ্ধ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ফজরের পর সূর্যোদয় পর্যন্ত নামাজ আদায় করতে নিষেধ করেছেন। (সহিহ বুখারি, হাদিস: ৫৮৮)

২. সূর্য ঠিক মধ্যাকাশে থাকার সময়

দুপুরে সূর্য যখন ঠিক মধ্যাকাশে অবস্থান করে, তখন নামাজ আদায় থেকে বিরত থাকতে বলা হয়েছে। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার পর আবার নামাজের বৈধ সময় শুরু হয়। (সহিহ মুসলিম, হাদিস: ১৩৭৩)

৩. সূর্যাস্তের ঠিক আগের সময়

সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে পশ্চিম আকাশে অস্ত যাওয়ার দিকে থাকে, তখন থেকে সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়া নিষিদ্ধ। তবে কারও আসরের নামাজ বিলম্বিত হয়ে গেলে সূর্যাস্তের আগে তা আদায় করতে হবে। (সহিহ বুখারি, হাদিস: ৫৪৫)

আবু সাইদ খুদরি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ফজরের পর সূর্য উদিত হওয়া পর্যন্ত এবং আসরের পর সূর্যাস্ত পর্যন্ত কোনো নামাজ নেই। (সহিহ বুখারি, হাদিস: ৫৮৬)

ইবনে আব্বাস (রা.)-এর বর্ণনাতেও সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নামাজ থেকে বিরত থাকার বিষয়টি স্পষ্টভাবে এসেছে। রাসুলুল্লাহ (সা.) সূর্য ওঠার পর কিছুটা ওপরে ওঠা পর্যন্ত এবং সূর্যাস্তের আগমুহূর্ত থেকে অস্ত যাওয়া পর্যন্ত নামাজ আদায় না করার নির্দেশ দিয়েছেন। (সহিহ মুসলিম, হাদিস: ৮৩২)

জানাজার নামাজ ও সিজদায়ে তেলাওয়াতের বিধান

নামাজের নিষিদ্ধ সময়ে জানাজার নামাজ আদায় করা যায় বলে উল্লেখ রয়েছে, তবে তা মাকরুহ। একইভাবে নিষিদ্ধ সময়ে কেউ সিজদার আয়াত তেলাওয়াত করলে সিজদায়ে তেলাওয়াত করা সম্ভব হলেও তা মাকরুহ হিসেবে গণ্য হয়েছে। (সহিহ বুখারি, হাদিস: ১২৩১)

অতএব, নামাজ যেমন নির্ধারিত সময়ে আদায় করা জরুরি, তেমনি শরিয়ত যেসব সময়ে নামাজ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে, সেসব সময় সম্পর্কেও মুসলমানদের সচেতন থাকা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি