1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় সমাজসেবা কর্মকর্তার কেওয়াইএসডিও’র প্রধান কার্যালয় পরিদর্শন ও মতবিনিময়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনসার উদ্দীন-এর সাথে কেওয়াইএসডিও’র নির্বাহী পরিষদের সৌহার্দ্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সংস্থার প্রধান কার্যালয়, হলদিবাড়ী (রেলগেট), কাউনিয়ায় এ সভা অনুষ্ঠিত হয়।সভায় কেওয়াইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ সোহেল রানা সংস্থার বিভিন্ন চলমান ও পরিকল্পিত কর্মসূচি সম্পর্কে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করেন। এ সময় প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক সরকার বলেন, “মানুষের কল্যাণে স্বাস্থ্য, শিক্ষা ও যুব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে চাই।”সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী (বিডিআর) বলেন, “KICHIP-এর মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসচেতনতা পৌঁছে দিতে Community Facilitator-রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।” ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম প্রামানিক সংস্থার কার্যক্রমে সরকারি-বেসরকারি সমন্বয় ও জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় শেষে KICHIP কর্মসূচির আওতায় নিয়োগপ্রাপ্ত Community Facilitator (CF)-দের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনসার উদ্দীন সংস্থার কার্যক্রমের প্রশংসা করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।সভায় নির্বাহী সদস্য (অর্থ), নির্বাহী সদস্য মোঃ বিউটি খাতুনসহ সংস্থার নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি