1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কুড়িগ্রামে তিস্তার ক্রসবাঁধে ভাঙন, আতঙ্কে নদীপাড়ের ২০ হাজার মানুষ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পাঠ করা হয়েছে

মোঃ আসাদুল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
কয়েকদিন ধরে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বাড়ছে। আর পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নদী ভাঙন। এর মধ্যে রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তার ক্রসবাঁধের ৪০ মিটার নদীতে বিলীন হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করে বাঁধে ভাঙন দেখা দেয়। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বাঁধটি রক্ষা করা সম্ভব হবে না আশঙ্কা স্থানীয়দের।

আর বাঁধ ধসে গেলে উপজেলার বড়দারগা, বুড়িরহাট, রামহরি, চতুরা, কালিরমেলা ও ডাংরারহাট গ্রামের প্রায় ২০ হাজার মানুষ সরাসরি ঝুঁকিতে পড়বেন। হুমকির মুখে পড়বে বসতভিটা, ঘরবাড়ি, ফসলি জমিসহ স্থানীয় পাঁচটি বাজার।

বুড়িরহাট ক্রসবাঁধের ভাঙন ঠেকাতে নদীতে জিও ব্যাগ ফেলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তা নদীর কাউনিয়া স্টেশনে মঙ্গলবার সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ২৮ দশমিক ৭৩ মিটার এবং সকাল ৯টায় ২৮ দশমিক ৭৫ মিটার। সেখানে তিস্তার বিপৎসীমা ২৯ দশমিক ৩১ মিটার।

বুড়িরহাট ক্রসবাঁধে ভাঙনের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রাকিবুল হাসান।

তিনি বলেন, “জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা সার্বক্ষণিক তদারকি করছি। দ্রুত ভাঙনরোধ করা সম্ভব হবে বলে আশা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি