1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ায় বাজুস জেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,বগুড়া নন্দীগ্রাম প্রতিনিধি: জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) বগুড়া জেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বগুড়ার তারকা হোটেল ‘মম ইন’-এ এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি জনাব মোঃ রেজাউল করিম বাদশা। বাজুস বগুড়া জেলা শাখার সভাপতি জনাব আলহাজ্ব মতলেবুর রহমান রাতুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ বাবুর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম.আর ইসলাম স্বাধীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুহিন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম), জনাব মোঃ তৌফিকুর রহমান, জনাব মোঃ জয়নাল আবেদীন চাঁন, জনাব আতিকুর রহমান বাদল এবং জনাব কে.এম. খায়রুল বাশার।
অনুষ্ঠানে বাজুস বগুড়া জেলা শাখার নব-নির্বাচিত সকল সদস্যবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা আগামী দিনে জেলার জুয়েলারি ব্যবসার উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি