1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গঙ্গাচড়ায় জলাশয়ে পোনামাছ অবমুক্ত

  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পাঠ করা হয়েছে

রংপুরের গঙ্গাচড়ায় ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন জলাশয়ে ২৪৬ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পুকুরে পোনামাছ অবমুক্তের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদার, মৎস্য অধিদপ্তর ঢাকার উপজেলা মৎস্য কর্মকর্তা (রিজার্ভ), সেবা ও সরবরাহ শাখার রবিউল করিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, মৎস্য জরিপ কর্মকর্তা রেজাউল কবীর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান ও সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ সংশ্লিষ্টরা। পরে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ২শ ৪৬ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি