1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির আহবায়ক এডঃ ইসমাইল ও সদস্য সচিব এডঃ পলাশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পাঠ করা হয়েছে

বিদ্যুৎ গ্রাহকদের অধিকার আদায়ে দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রত্যয়ে এডভোকেট মাহবুবার রহমান ইসমাইলকে আহবায়ক ও এডভোকেট পলাশ কান্তি নাগকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট “বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি” গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন আহমেদ এর সভাপতিত্বে আজ সন্ধ্যায় দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিদের সমন্বয়ে এক ভার্চুয়াল সভায় এই কমিটি গঠন করা হয়।সভায় গ্রাহক শোষণ ও হয়রানীর গণবিরোধী প্রিপেইড মিটার বাতিল,সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ খাতকে বেসরকারীকরণের তৎপরতা বন্ধ,বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান এবং বিদ্যুৎ গ্রাহকদের নামে হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ এবং বেলা ১২ বিদ্যুৎ ভবন প্রাঙ্গণে (ঢাকা) মিট দ্যা প্রেস কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি