1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা

  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ বার পাঠ করা হয়েছে

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় মাংস ব্যবসায়ী নিয়ে পশু রোগ আইন, ২০০৫ এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ বিষয়ে মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাকিল আহমেদ।সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনিন্দ্য কুমার দে, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা, উপজেলা জামায়াতের আমির ও তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, আব্দুস সালাম আজাদ জুলেয়, উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও মাংস ব্যবসায়ীরা।অনুষ্ঠানের শুরুতে ভেটেরিনারি সার্জন ডা. উৎপল রায় প্রজেক্টরের মাধ্যমে পশুর বিভিন্ন রোগ-বালাই, রোগাক্রান্ত পশু শনাক্তকরণ, পশু জবাইয়ের নিয়ম-কানুন এবং সংশ্লিষ্ট আইন সম্পর্কে একটি সচেতনতামূলক ভিডিওচিত্র উপস্থাপন করেন।বক্তারা বলেন, রোগাক্রান্ত পশু জবাই করে সেই মাংস বাজারজাত করা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদন নিশ্চিত করতে আইন মেনে পশু জবাই, রোগাক্রান্ত পশু শনাক্তকরণ এবং ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহে কসাইদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি