1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে রংপুরের কাউনিয়ায় মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার(১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন দপ্তরের সামনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার অভিযান পরিচালনা করেন। ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন এ সময় তিনি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন জনসচেতনতা এবং সামাজিক আন্দোলন। নিজ নিজ আঙ্গিনা ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই আমরা এডিস মশার বংশবিস্তার রোধ করতে পারি। আগামী তিন মাসব্যাপী এই বিশেষ কর্মসূচির সফল বাস্তবায়নে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার এ আর আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আহসান হাবীব,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালাম সরকার ও এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম , সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি