শান্ত হোসেন ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ ব্রিজের ৪ নম্বর পিলারের কাছে পিকনিকের নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা দেওয়ার ঘটনায় পদ্মা নদীতে পড়ে যাওয়া তিনজনের মধ্যে লিটন ও ওহাবকে উদ্ধার করা হয়েছে। তবে রকি নামে আরও একজন এখনও নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন হার্ডিঞ্জ ব্রিজের ৪ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নৌকায় থাকা রজাউল ইসলাম রাজন জানান, নৌকা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে তীব্র স্রোতের কারণে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। একপর্যায়ে নৌকাটি হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নৌকায় থাকা তিনজন পদ্মা নদীতে পড়ে যান।
দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু হলে লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হয়। তবে তাদের সঙ্গে থাকা রকি এখনও নি-খোঁজ রয়েছেন।
রকিকে উদ্ধারে নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। স্বজন ও সহযাত্রীদের মধ্যে এ ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নৌকায় থাকা রজাউল ইসলাম রাজন সকলের কাছে নিখোঁ-জ রকি ভাইয়ের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন। তিনি বলেন, আল্লাহ যেন রকি ভাইকে হেফাজত করেন এবং নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেন।
Leave a Reply