লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩/০৯/২০২৬ ইং তারিখ সকাল ০৮টা.৩০ ঘটিকার সময় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজার এলাকা হতে ০১টি সিএনজি অটোরিক্সা আটক করে। সিএনজি অটোরিক্সাটি তল্লাশী করে ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৫ জন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃরা হলেন ১/মোঃ কবির হোসেন, পিতা- মোঃ আজগর আলী। ২। জাহিদুল ইসলাম, পিতা- মোঃ তাজুল ইসলাম। ৩। হান্নান কাজী প্রকাশ রুবেল, পিতা- কাজী আবুল ফয়েজ। ৪। আব্দুল্লাহ, পিতা- মৃত সেলিম মিয়া। ৫। সহিদ ভূঁইয়া, পিতা- মৃত নুরুল হক ভূঁইয়া, সর্ব সাং- চানপুর, থানা- বিজয়নগর জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা, মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
সকল আসামিদেরকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি কবির হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বে ০২ টি মাদক মামলা, গ্রেফতারকৃত আব্দুল্লাহ এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা, গ্রেফতারকৃত সহিদ ভূইয়ার বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামিদের বিরুদ্ধে, বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করে, সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply