1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পাঠ করা হয়েছে

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে হামিদুল ইসলাম (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রতাপ জয়সেন দাড়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হামিদুল ইসলাম ওই এলাকার আতিয়ার কসাইয়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা হামিদুল ইসলাম গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান,‘ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি