1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কনকনে শীতে ছিন্নমূলদের উষ্ণতা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩১ বার পাঠ করা হয়েছে

চলমান শৈত্যপ্রবাহে প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত। গরম কাপড়ের অভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। তাদের কষ্ট লাঘবে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই সরাসরি মাঠে নেমে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পীরগাছা উপজেলা প্রশাসন
বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুরের পীরগাছা উপজেলার রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় ও ছিন্নমূল মানুষদের গায়ে নিজ হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক।এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন।শীতবস্ত্র পেয়ে স্বস্তি প্রকাশ করে জরিনা বেগম বলেন,আজ কনকনে শীতে খুব কষ্টে ছিলাম। ইউএনও স্যার নিজে এসে কম্বল দিয়েছেন। এমন সময় গরম কাপড় পেয়ে অনেক উপকার হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক জানান,“পথে পথে ঘুরে শীতার্ত মানুষদের একটু উষ্ণতা দেওয়ার চেষ্টা করছি। ছিন্নমূল ও অসহায় মানুষগুলোর মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে পেরে ভালো লাগছে। সমাজের বিত্তবান মানুষরা এগিয়ে এলে এই দুর্ভোগ অনেকটাই কমবে।এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন বলেন,সরকারের নির্দেশনা অনুযায়ী শীতবস্ত্র যথাযথভাবে প্রকৃত শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি