1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত : আড়াই ঘন্টা মহাসড়ক অবরোধ 

  • প্রকাশিত : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১ বার পাঠ করা হয়েছে

কাউনিয়ায় শনিবার দুপুরে বাসের ধাক্কায় জামিরুল ইসলাম (৩৬)নামের এক  অটোচালক নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় আড়াই ঘন্টা ব্যাপী রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এতে করে মহাসড়কে শত শত যানবাহন আটকে পরে।প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বেইলি ব্রীজ নামক স্থানে রংপুর থেকে কুড়িগ্রাম অভিমুখে দ্রুতগামী একটি মেইল বাস ব্যাটারী চালিত অটোগাড়ি কে ধাক্কা দিলে জামিরুল ইসলাম (৩৬) নামের এক অটো চালক গুরুত্বর আহত হয়। প্রথমে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি নিয়ে যাওয়া হয়।সেখানে শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। অটোচালক শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের মৃত্যু মহির উদ্দিনের পুত্র। এঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় আড়াই  ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, সহকারী কমিশনার ভূমি কঙ্কন পাল, ও কাউনিয়া থানার ওসি  ঘটনা উপস্থিত হয়ে উত্তেজিত জনতার পাঁচ দফা দাবী পূরণের আশ্বাস দিলে তারা আড়াই ঘন্টা পর অবরোধ তুলে নেন। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।কাউনিয়া থানার ওসি নজমুল হক বলেন ঘাতক বাস সহ ড্রাইভার কে আটক করা হয়েছে। এ ব্যবারে সড়ক দূর্ঘটনা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি