1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রংপুর-৪ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান

  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পাঠ করা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান মাহবুব।রবিবার (২৮ ডিসেম্বর) তিনি পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মনোনয়ন জমা শেষে সাবেক পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান মাহবুব বলেন, জাতীয় পার্টি একটি প্রাচীন ও কলঙ্কমুক্ত রাজনৈতিক দল। পীরগাছা-কাউনিয়ায় দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রয়েছে। উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি স্বাস্থ্যসেবা ও শিক্ষা অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য কাজ করেছেন বলেও দাবি করেন।ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে রংপুর-৪ আসনে জাতীয় পার্টির ঘাঁটি পুনরুদ্ধার সম্ভব। স্থানীয় উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্যে তিনি সকলের সমর্থন ও দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি