1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

ডিমলায় প্রতারণা এবং অর্থ আত্মসাৎ, র‍্যাব-১৩ এর অভিযানে মূলহোতা গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২০ বার পাঠ করা হয়েছে

নীলফামারী জেলার ডিমলায় প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে মামলা; র‍্যাব-১৩ এর অভিযানে মূলহোতা গ্রেফতার।

বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, প্রতারণাসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, আসামি মোঃ মশিউর রহমান (৪০) ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলো। সেই সুবাদে বিভিন্ন প্রকল্পবাবদ চেয়ারম্যানগণ কর্তৃক দাখিলকৃত বিল ডিমলা উপজেলা হিসাব রক্ষণ অফিস হতে পাশ হলে ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারীর অর্থাৎ ধৃত আসামির নিকট জমা হতো। যার ফলে ধৃত আসামি ডিমলা উপজেলা হিসাব রক্ষণ অফিস হতে পাশকৃত বিল গ্রহন করে অফিসে জমা না দিয়ে পূর্বপরিকল্পিতভাবে প্রকল্প চেয়ারম্যানগণের স্বাক্ষর জাল করে ইং ২৪/১২/২০২৫ তারিখ এবং ২৮/১২/২০২৫ তারিখ যথাক্রমে দুপুর ১২.০৫ ঘটিকায় এবং দুপুর ০১.২০ ঘটিকায় দুই ধাপে সর্বমোট ৩০,৮৩,৫০০/- (ত্রিশ লক্ষ তিরাশি হাজার পাঁচশত) টাকা বিল সোনালী ব্যাংক পিএলসি, ডিমলা শাখা, নীলফামারীতে দাখিল করে উল্লেখিত পরিমান টাকা উত্তোলন করে উক্ত টাকা আত্মসাৎ করে। পরবর্তীতে ধৃত আসামি অফিসে না আসলে অফিস কর্তৃপক্ষ ধৃত আসামির সাথে যোগাযোগ করতে না পেরে উল্লেখিত টাকার বিষয়ে সন্ধান করে জানতে পারে যে, ধৃত আসামি সোনালী ব্যাংক পিএলসি, ডিমলা শাখা, নীলফামারী হতে উক্ত টাকা উত্তোলন করেছে। পরবর্তীতে ডিমলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে নীলফামারী জেলার ডিমলা থানায় একটি প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করার মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৯,তাং ২৯/১২/২০২৫ খ্রিঃ, ধারা-৪০৬/৪২০/৪৬৭/৪০৮/৩৪ পেনাল কোড ।

ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামি গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর যৌথ আভিযানিক দল ইং ৩১-১২-২০২৫ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন সিও বাজার এলাকার জনৈক মামুনুর রশিদ এর বাসায় যৌথ অভিযান পরিচালনা করে প্রধান পলাতক আসামি মোঃ মশিউর রহমান (৪০), পিতা-মতিউর রহমান, সাং-বৈদ্যনাথপুর, থানা-বিরল, জেলা-দিনাজপর‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি