1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় র‌্যাব-১৩ এর অভিযানে মাদক মামলায় ০২ বছরের সাজাপ্রাপ্ত ০১ জন পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১০১ বার পাঠ করা হয়েছে

্বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

র‌্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩,সিপিসি-৩,গাইবান্ধা ক্যাম্পের আভিযানিক দল ইং ১৪/০১/২০২৬ তারিখ দুপুর ০২.১৫ ঘটিকায় গাইবান্ধা সদর থানাধীন নারায়ণপুর গ্রামস্থ বাকির মোড়ে অবস্থিত জনৈক সুলতান মিয়ার মুদির দোকানে অভিযান পরিচালনা করে জিআর মামলা নং-৭৪/১৫, দায়রা ৩২২৮/১৫ (চট্টগ্রাম), ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ১৯(১) এর ৯(খ) মাদক মামলায় ০২ (দুই) বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি শফিউল ইসলাম সুমন (৪২), পিতা-আব্দুস সামাদ, সাং-নারায়ণপুর, থানা ও জেলা-গাইবান্ধা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি