1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা; র‌্যাবের যৌথ অভিযানে ২ জন গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পাঠ করা হয়েছে

বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাক বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ইং ০৯/০১/২০২৬ তারিখ দুপুর ০২.২০ ঘটিকায় লোক মারফত বাদী জানতে পারে যে, তার বোন ভিকটিম দেলোয়ারা ওরফে দুলালী বেগম (৬০)কে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন ৮ নং গাড়াগ্রাম ইউপির ২নং ওয়ার্ডের জুম্মারপাড় তেলিপাড়া গ্রামস্থ ভিকটিমের নিজ বসত বাড়ির ভিতর আঙ্গিনায় কে বা কারা হত্যা করে রেখে গেছে। পরবর্তীতে বাদী ঘটনার বিষয় থানা পুলিশকে অবহিত করেন এবং থানা পুলিশের মাধ্যমে লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এই বিষয়ে ভিকটিমের ভাই মোঃ হাফিজুল ইসলাম বাদী হয়ে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় পেনাল কোড ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়েন করেন। যার মামলা নং-০৯, তারিখ-১০/০১/২০২৬ ইং।

অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যা হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। হত্যাকাণ্ডের পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

এরই ধারাবাহিকতায় ইং ১৪/০১/২০২৬ তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার, ঢাকা ক্যাম্পের যৌথ আভিযানিক দল ঢাকা জেলার সাভার থানাধীন জয়নাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি ১। মোঃ এরশাদ আলী (৪৫), পিতা-মৃত ইসমাইল, সাং-জুম্মারপাড় (তেলিপাড়া), ২। মোঃ সজিব (২২), পিতা-মোঃ এরশাদ আলী উভয় থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারী’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি