1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্গো ট্রাকের চাপায় ইজিবাইক চালক নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্গোবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে রাজু মিয়া নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কের বাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু মিয়া (৪৫) উপজেলার সাপমারা ইউনিয়নের মদনপুর গ্রামের মুসা ব্যাপারির ছেলে। তিনি তিন সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি কার্গোবাহী ট্রাক কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে চালক কার্গো ট্রাকের চাকার নিচে পিষ্ট ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় ইজিবাইকে থাকা অপর এক যাত্রী একই ইউনিয়নের খামারপাড়া এলাকার বাসিন্দা আইয়ুব আলীকে (২৬) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক কার্গো ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি