বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, আসামিদের সাথে ভিকটিমের পারিবারিক বিষয়াদিসহ জমি-জমা সংক্রান্ত বিরোধ চলমান ছিল। এরই জেরে ইং ৩০/০১/২০২৬ তারিখ সকাল ১১.৩০ ঘটিকায় ভিকটিম নিজের ভুট্টার ক্ষেত থেকে বাড়িতে ফেরার পথে পীরগঞ্জ থানাধীন কুমরসই দাখিল মাদ্রাসার পশ্চিম পার্শ্বের পাকা রাস্তার উপর পৌঁছা মাত্রই পূর্ব থেকে ওৎপেতে থাকা গ্রেফতারকৃত আসামির হাতে থাকা ধারালো ছোরা দ্বারা ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।ভিকটিম গুরুতর আঘাতের ফলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধারের জন্য আসলে আসামিগণ দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। অধিক রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই ভিকটিম মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে রংপুর জেলা পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০১/৩০, তারিখ: ০১/০২/২০২৬ খ্রিঃ, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।
ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকান্ড হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর একটি যৌথ আভিযানিক দল ইং ১৮/০২/২০২৬ তারিখ দুপুর ০১.২০ ঘটিকায় জিএমপি, গাজীপুর সদর থানাধীন দক্ষিণ কাউলতিয়া বাউপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামি মোঃ নুর আমিন (৩৮), পিতা- মৃত আনিছুর রহমান ওরফে আমেছ উদ্দিন, সাং- কুমরসই, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি হত্যা, ধর্ষণ, রাহাজানি,মাদক চোরাকারবারীসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply