1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রমজানের সেহরি সময়ে বগুড়ায় যাত্রীবাহী বাসে ৩০০০পিস ইয়াবা পাচারকালে ০২ জনকে গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ, নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলার অর্ন্তগত বগুড়া সদর থানাধীন নওদাপাড়াস্থ টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এর সামনে ঢাকা-রংপুরগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর রংপুরগামী তাজ পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজিস্ট্রিশন নং ঢাকা মেট্রো-ব-১৪-৬৫৫৫ বাসের G-1 ও G-2 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীদ্বয়ের দেহ তল্লাশী করে আলামত প্রাপ্ত।

বিষয়ঃ বগুড়া জেলার অর্ন্তগত বগুড়া সদর থানাধীন নওদাপাড়াস্থ টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এর সামনে ঢাকা-রংপুরগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর রংপুরগামী তাজ পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজিস্ট্রিশন নং ঢাকা মেট্রো-ব-১৪-৬৫৫৫ বাসের G-1 ও G-2 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীদ্বয়ের দেহ তল্লাশী করে অবৈধ মাদকদ্রব্য কমলা বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ৩০০০ (তিন হাজার) পিস ও মোবাইল ফোন ০২ টি উদ্ধার গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের।

✪ উপরে উল্লিখিত তারিখ, সময় ও স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য কমলা বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ৩০০০ (তিন হাজার) পিস ও মোবাইল ফোন ০২ টি উদ্ধারসহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, পবিত্র রমজানের সেহরির সময়ের গ্যাপকে কাজে লাগিয়ে এই মাদকের চালান পাচার করতো।

✪ আসামীদের পরিচয়ঃ
(১) মোঃ মানারুল ইসলাম ওরফে মান্না (২৮),
পিতা-মোঃ ফরিজ উদ্দিন,
মাতা-মোছাঃ জরিনা খাতুন,
সাং- বোনগাঁও কালিতলা,
ডাকঘর- বোনগাঁও,
ওয়ার্ড নং ০৯,
ইউপি- মোন্নাটলি,
থানা-হরিপুর,
জেলা-ঠাকুরগাঁও

(২) মোঃ আনোয়ার হোসেন (৩০),
পিতা-মৃত: নুর ইসলাম,
মাতা-মোছা: হালেমা খাতুন,
সাং-মেদনী সাগর ফজুপাড়া,
ডাকঘর-পশ্চিম বোনগাঁও,
ওয়ার্ড নং ০৬,
ইউপি-বোনগাঁও,
থানা-হরিপুর,
জেলা-ঠাকুরগাঁও।

✪ উল্লিখিত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া সদর থানায় উপপরিদর্শক মো: শাহ আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি