1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আখাউড়ায় অবৈধ মাটি উত্তোলন, ইসলাম ও সবুজ ২ জনের কারাদণ্ড!

  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২১৫ বার পাঠ করা হয়েছে

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার জন্য দুজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ এ শাস্তি দেন।

সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার বৈষ্ণবপুর গ্রামের আল ইসলাম (৪০) ও সবুজ (২৫)।

জানা গেছে, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে দুজনকে সাজা দেওয়া হয়। পাশাপাশি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়। একই সময়ে ওই ইউনিয়নের মধ্যপাড়া অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।

তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। অন্যদিকে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন এর হীরাপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার একটি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি