1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রংপুরে নারী দিবসে ওমেন্স ফুটবল ডে আয়োজন

  • প্রকাশিত : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পাঠ করা হয়েছে

উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রংপুরের প্রত্যন্ত এলাকার নারী ফুটবলাদের নিয়ে ওমেন্স ফুটবল ডে এর আয়োজন করে এএফসি ও ফুটবল ফেডারেশন। এছাড়াও নারী ফুটবলারদের নিয়ে বয়স ভিত্তিক ফান গেমের আয়োজন করে সদ্যপুস্কুরনী যুব স্পোটিং ক্লাব।

রোববার (৮মার্চ) দুপুরে সদর উপজেলার সদ্যপুস্কুরনী মিনি ষ্টেডিয়ামে আয়োজনের শুরুতেই বয়স ভিত্তিক খেলার উদ্বোধন করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও হেড অফ ডেলিগেশন মঞ্জুর আহমেদ আজাদ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, রংপুরে মহিলা ফুটবলের আতুর ঘর হলো সদ্যপুস্কুরনী। সেখানে এরকম আয়োজন আমাদের রংপুরকে গর্বিত করেছে। এই আয়োজনের মাধ্যমে এই অঞ্চলের মহিলা ফুটবল আরো এগিয়ে যাবে। কেননা আমাদের মূল লক্ষ্য হলো নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা। সেই লক্ষ্য নিয়েই ক্লাব ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন একসঙ্গে কাজ করে যাচ্ছে।

সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাবের সিও জহির আলম নয়ন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই ক্লাবকে ঘিরে কাজ করে যাচ্ছি। এবারের লিগে আমাদের মেয়েরা ভালো পারফরম্যান্স করেছে। আগামী মৌসুমে আরও আধুনিক ও দক্ষ খেলোয়াড় নিয়ে দল গঠনের চেষ্টা থাকবে।

সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাবের ম্যানেজার মিলন মিয়া বলেন, “নারী ফুটবলের উন্নয়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ তৃণমূল পর্যায়ের মেয়েদের নিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। আজকের আয়োজনটি নারী ফুটবলারদের জন্য একটি প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি করেছে।” ক্লাবের উপদেষ্টা হারুন উর রশিদ বলেন, “আমরা মেয়েদের পাশে আছি এবং ক্লাবকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে ভবিষ্যতে শক্তিশালী খেলোয়াড়ের একটি সমৃদ্ধ পাইপলাইন তৈরি হয়।

অনুষ্ঠানে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব সিও মুহাম্মদ জহির আলম নয়ন, রংপুর মহানগর যুবদল সদস্য মামুন পারভেজ, সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাব উপদেষ্টা হারুন উর রশিদ, সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাব ম্যানেজার মিলন মিয়া, হেড কোচ শামীম খান মিসকিন, মিডিয়া অফিসার সানি, সহকারী কোচ রানু উপস্থিত ছিলেন, সবশেষে ক্লাবের বিভিন্ন বয়সের নারী ফুটবলারদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য রংপুরের পালিচড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনে প্রায় ১৩০ জন নারী খেলোয়াড় অংশগ্রহণ করেন। নারী ফুটবলের প্রসার এবং তৃণমূল পর্যায়ে নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষেই এই আয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি