1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পাঠ করা হয়েছে

আহসান হাবীব,বগুড়া জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩৬ জুলাই স্মরণে বগুড়ায় জেলা ছাত্রদল আয়োজিত ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাসার।
উদ্বোধনকালে প্রধান অতিথি কেএম খায়রুল বাসার বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিত ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পৃক্ত করা সম্ভব। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিঃ সহ-সভাপতি মামদুদুর রহমান সান্জাদ, সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর, সহ-সভাপতি আহসান হাবিব , সাদ্দাম হোসেন , অভি আহমেদ , যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক ফয়সাল লাম, ইমরান হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লঅহ্ আল ছোটন, , সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম মিলনসহ প্রমূখ। জেলা ছাত্রদলের আয়োজনে এ টুর্নামেন্টে বিভিন্ন দলের অংশগ্রহণে ধারাবাহিকভাবে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ৪র্থ ম্যাচে শাজাহানপুর উপজেলা ছাত্রদল ও সরকারি আযিযুল হক কলেজ ছাত্রদল পরপস্পরের মুখোমুখি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি