1. admin@alokito-bd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

রংপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পাঠ করা হয়েছে

রংপুরের মিঠাপুকুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে খালিদ হাসান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ২ নং রানীপুকুর ইউনিয়নের মাদারপুর (খিয়ারচড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খালিদ হাসান উপজেলার রূপসী গাছুয়াপাড়া গ্রামের সাবেক শিক্ষক মাহবুব ইসলামের ছেলে। তার বাবা স্থানীয় মাদারপুর মাদরাসার শিক্ষক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে মাদারপুরের খিয়ারচড়ায় গরু চোর সন্দেহে খালিদ হাসানকে আটক করে স্থানীয় কিছু লোক। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি গণপিটুনি দেয়। গণপিটুনিতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করতে চাইলে তা গ্রহণ করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি