1. admin@alokito-bd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

কাউনিয়ায় জাতীয় যুব দিবস পালন

  • প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া(রংপুর) প্রতিনিধিঃ
দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ -এ প্রতিপাদ্য নিয়ে কাউনিয়ায় রোববার সকালে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) অঙ্কন পাল,কেওয়াইএসডিও এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সোহেল রানার সঞ্চালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোছাঃ আফসানা জাহান,সাব ইন্সপেক্টর রমজান আলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান,জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দর রহিম, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস সালাম সরকার,উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয় কারী সাইদুল ইসলাম প্রমূখ।অনুষ্ঠানে যুব ঋনের চেক, সনদপত্র, ক্রেষ্ট ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। দিবসের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি