1. admin@alokito-bd.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১৬ ডিগ্রিতে

  • প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পাঠ করা হয়েছে

উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রার পারদ ক্রমাগতভাবে ওঠানামা করছে। দিনে রোদের তাপ আর রাতে ঠান্ডার অনুভূতি বিরাজ করছে জেলাজুড়ে। গভীর রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও কুয়াশাও দেখা যাচ্ছে। ফলে দিন ও রাতের আবহাওয়ায় স্পষ্ট পার্থক্য অনুভব করছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯০ শতাংশ। তবে সকাল গড়িয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলে, বাড়তে থাকে রোদের তীব্রতাও।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রোববার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে জানান, এ সময়ে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দিন ও রাতের তাপমাত্রায় ওঠানামা হতে পারে। ধীরে ধীরে শীতের অনুভূতিও বাড়তে পারে।

অন্যদিকে, আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়ছে জনস্বাস্থ্যেও। স্থানীয়ভাবে সর্দি-কাশিসহ বিভিন্ন মৌসুমি অসুস্থতায় আক্রান্ত হচ্ছেন অনেকে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এসব সমস্যার প্রবণতা বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি