1. admin@alokito-bd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

মিঠাপুকুরে লাখ টাকার সবজিক্ষেত কেটে জমি দখলঃ মারপিটে আহত ২ নারী

  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩৪৪ বার পাঠ করা হয়েছে

রংপুরের মিঠাপুকুরে লাখ টাকার সবজিক্ষেত কেটে ফেলে পৈতৃক জমি দখল, পরিবারের সদস্যদের ওপর হামলা, মারপিট ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ হরিহরপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মোরছালিন ওরফে শরিফুল ৯ ব্যক্তিকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে একটি মামলা করেছেন। এজাহার সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের পায়রাবন্দ হরিহরপুর গ্রামের একটি পৈতৃক জমি ,৩৫/৩৬ ধরে পারিবারিক বন্টন সূত্রে ভোগ করে আসছিল মোরছালিন। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমে উক্ত জমিতে সিম ও কাকরুলের চাষ করেন তিনি। যা বর্তমানে ফলবান হয়ে উঠেছিল। এমতাবস্থায় ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা সাম্প্রতিক সময়ে সৃষ্ট একটি বিতর্কিত দলিলের সূত্রে মোরছালিনের ভোগদখল ও চাষাবাদকৃত সিমক্ষেত এবং কাকরুল ক্ষেতে ধারালো অস্ত্র লাঠি সোটা রড হাতে অনধিকার প্রবেশ করে লাখ টাকার ক্ষেত কর্তন পূর্বক জমিটি দখলে নেয়।
ঘটনার সময় তাঁর মা সেলিনা বেগম এবং স্ত্রী শারমিন বেগম বাধা দেওয়ায় তাঁদেরকে হত্যার উদ্দেশ্যে আঘাত শ্লীলতাহানি এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো এবং তাঁদের ভয়ভীতি দেখানো হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মিঠাপুকুর সরকারি হাসপাতালে নেওয়া হয়।এ ঘটনায় অভিযোগকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানতে ওই গ্রামে গেলে তাদের উপস্থিত পাওয়া যায়নি। তবে অভিযুক্তদের পক্ষে কয়েকজন গ্রামবাসী জানান, ওই জমি একজন অংশীদার কবরস্থানের নামে লিখে দেওয়ায় তারা জমিটি দখলে নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি