গংগাচড়া থানাধীন বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামস্থ জনৈক সোহেল মিয়া, পিতাঃ আব্দুল মতিন মেম্বার, এর বসতবাড়ি হতে ব্যাটারি চালিত অটো চুরি করে নিয়ে যাওয়ার সময় অটোগাড়ির মালিক সোহেল মিয়া টের পেয়ে চিৎকার করলে পার্শ্ববর্তী মসজিদের ইমাম বুঝতে পেরে মসজিদের মাইকে চোর চোর বলে ডাক চিৎকার করেন। উক্ত সময় ফজরের নামাজ পড়া মুসল্লিগণসহ স্থানীয় লোকজন অটো সহ চোর ২ জনকে ধাওয়া করে। ওই সময় চোর দুজন অটো রেখে পালিয়ে যাওয়ার প্রাক্কালে স্থানীয় জনগণ ধাওয়া করলে সোহেল মিয়ার বাড়ি হতে অনুমান হাফ কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর পুকুর খুড়ির দোলা ক্যানেলের মধ্যে আটক করে গণপিটুনি দেয়। গনপিটুনির ফলে ঘটনাস্থলেই চোর ২জন নিহত হয়। এখন পর্যন্ত নিহত চোরদের পরিচয় সনাক্ত করা যায়নি। সংবাদ পেয়ে তাৎক্ষণিক গংগাচড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাস হেফাজতসহ আইনি কার্যক্রম গ্রহণপূর্ব ঔ পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। সিআইডি এবং পিবিআই ক্রাইমসিন টিমকে অবগত করা হয়েছে।
Leave a Reply