1. admin@alokito-bd.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

পীরগাছায় পাঠাগার ও ক্লাবে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, ক্ষতি ২ লাখ টাকা

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পাঠ করা হয়েছে

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু নেকমামুদ বাজারে জাগরণী পাঠাগার ও ক্লাবে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন পূর্বদেবু নেকমামুদ বাজার এলাকার মৃত তাহের মিয়ার ছেলে আব্দুর রহিম ও তাঁর ছেলে নূরন্নবী মিয়া।জাগরণী পাঠাগার ও ক্লাবের সভাপতি আব্দুল করিম মিয়া জানান, অভিযুক্তরা ক্লাবে ভাঙচুর ও লুটপাট চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছেন। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে । এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ন্যায়বিচারের দাবি জানান তিনি।উপজেলা জামায়াতের আমীর ও তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে। আমরা এ ঘটনার ন্যায়বিচার চাই।স্থানীয়রা জানান, জাগরণী পাঠাগার ও ক্লাবটি এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমরা ন্যায় বিচার চাই। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আব্দুর রহিম ও নূরন্নবী মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি