1. admin@alokito-bd.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

গংগাচড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে চিকিৎসার আড়ালে একাধিক ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১১৪৭ বার পাঠ করা হয়েছে

রংপুরের গংগাচড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এর উপজেলা নেতার বিরুদ্ধে চিকিৎসার আড়ালে ধর্ষণ, শ্লীলতাহানি এবং নারীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত নজরুল ইসলাম উপজেলার কোলকান্দ ইউনিয়নের বিনবিনিয়া গ্রামের বাসিন্দা এবং এনসিপি গংগাচড়া উপজেলা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও পল্লী চিকিৎসক।

অভিযোগ সূত্রে জানা যায়, চিকিৎসা নিতে আসা নারী রোগীদের সঙ্গে অসদাচরণ এবং তাঁদের শরীরের স্পর্শকাতর স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে হাত দেওয়ার অভিযোগ রয়েছে নজরুল ইসলামের বিরুদ্ধে। এ ছাড়া নারীদের আপত্তিকর ভিডিও ধারণ করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগীর দাবি, চিকিৎসার নামে তাঁদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করা হতো। নারী রোগীদের স্বামীদের চেতনানাশক ওষুধ খাইয়ে তাঁদের সঙ্গে জোরপূর্বক যৌন আচরণ করা এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

স্থানীয় গ্রাম্য সালিশের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের দাবি, শুরুতে নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করলেও পরে তাঁকে কিছু প্রমাণ দেখানো হলে তিনি নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান বলে তাঁরা জানিয়েছেন। ভবিষ্যতে এমন কাজ করবেন না বলেও অঙ্গীকার করেছিলেন বলে তাঁদের বক্তব্য।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, “ছেলে বয়সে একটু একটু ভুল হয়। বন্ধু-বান্ধবদের বিশ্বাস করে গোপন কিছু কথা বলছিলাম, কিন্তু একটা সময় এটি কাল হয়ে দাঁড়াবে বুঝতে পারিনি।

এদিকে গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর সবুর বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি