1. admin@alokito-bd.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

‎হাতিবান্ধা আমঝোল সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩

  • প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পাঠ করা হয়েছে

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী আমঝোল এলাকায় বাঘের আক্রমণে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—নজু, আফসার ও শরিফা। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, আমঝোল এলাকাটি ভারত সীমান্তসংলগ্ন। ধারণা করা হচ্ছে, বাঘটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সীমান্তের ৯০৫ নম্বর মেইন পিলারের কাছে বাঘটি তাড়াতে বিজিবি দুই রাউন্ড গুলি ছোড়ে বলে জানা গেছে।
‎আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মামুন রহমান প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠান।
‎
‎এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বাঘটির অবস্থান এবং ঘটনার বিষয়ে পুলিশ ও বিজিবির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায় নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি