কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে গ্রামবাংলার ঐতিহ্যবাহী শহীদ জিয়া স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা–২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রৌমারী উপজেলার ৬নং চর শৌলমারী ইউনিয়নের মিয়ারচর গ্রামের ‘মা-বাবার দোয়া’ নামের নৌকা।গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকাবাইচকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার নৌকাপ্রেমী মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের মিয়ারচর গ্রামের ‘মা-বাবার দোয়া’ নৌকার চ্যাম্পিয়ন হওয়ার খবরে স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। এ অর্জনের মধ্য দিয়ে প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে নৌকাটির মাঝি-মাল্লারা। নৌকাবাইচ বাংলার গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ বিনোদনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন একদিকে যেমন ঐতিহ্যকে ধরে রাখতে ভূমিকা রাখে, অন্যদিকে বিভিন্ন এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতেও সহায়ক হয়।
Leave a Reply