1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আখাউড়ায় ৯টি মামলার আসামি ও ৪ বছরের সাজাপ্রাপ্ত, মাদক ব্যবসায়ী দেলোয়ার গ্রেফতার!

  • প্রকাশিত : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২০৭ বার পাঠ করা হয়েছে

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (১০ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অভিযান চালিয়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে এসআই (নিঃ) পুষন সাহা এবং এএসআই (নিঃ) সজিবুল হাসান খান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ৯টি মাদক মামলার আসামি ও ৪ বছরের জিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ দেলোয়ারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দেলোয়ার আখাউড়া উপজেলার গাগুটিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন মাদক মামলায় পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত দেলোয়ারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি