1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বদলির আদেশ অমান্য, বোদার মহিলা কর্মকর্তাকে ৩ দিনের আল্টিমেটাম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার নিহা,পঞ্চগড় প্রতিনিধি:
মন্ত্রণালয়ের বদলির আদেশ জারির প্রায় চার মাস পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান করেননি পঞ্চগড়ের বোদা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম ওয়াহিদুজ্জামান। এ ঘটনায় তাকে পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর।

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ২৭ নভেম্বর ২০২৫ তারিখের ৩২.০০.০০০০.০২৮.১২.০০৭.২৪ (অংশ-০৮).৩২২ নম্বর স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে বোদা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম ওয়াহিদুজ্জামানকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়।

তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি এখন পর্যন্ত বদলীকৃত কর্মস্থলে যোগদান করেননি বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এমতাবস্থায়, তাকে পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বদলির আদেশ অমান্য করে দীর্ঘদিন নতুন কর্মস্থলে যোগদান না করায় প্রশাসনিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তার বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি