1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়ায় তিস্তা চরে এক কৃষকের কাছে ক্রেতা সেজে আলু কিনে ট্রাকে তুলে টাকা না দিয়ে আলু ভর্ত্তি ট্র্যাক নিয়ে লাপাত্তা ব্যবসায়ী আবরার হোসেন রাজন(২৫)অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয় সে।
উপজেলার ঢুষমারা চরের কৃষক শাহ আলম (৪৬) মিঠাপুকুর উপজেলার খাফ্রিখাল গ্রামের মেরাজুল ইসলামের পুত্র আবরার হোসেন রাজন এর নিকট গত ০৮ জানুয়ারি তারিখে ২৭০ বস্তা আলু ৬ লক্ষ ৫০ হাজার টাকায় বিক্রি করেন। এর মধ্যে ৩ লক্ষ নগদ দেন। বাকী টাকা একটু পরে দেওয়ার কথা বলে ট্রাকে আলু ভর্ত্তি করে রাখেন। চাষী শাহ আলম কে কৌশলে টাকা দেওয়ার কথা বলে রংপুর শহরে নিয়ে যান এবং তার ভাই এক্সিডেন্ট করেছে এ কথা বলে আবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে এক আত্মীয়কে খবর দেওয়ার কথা বলে কৃষক শাহ আলমের মোবাইল টি নিয়ে কথা বলতে বলতে হাসপাতালের ভিতর ঢুকে লাপাত্তা হয়ে যায়। অপরদিকে প্রতারক ব্যবসায়ী কে খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে এসে দেখেন আলু সহ ট্র্যাক টি নেই।
এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করে করলে পুলিশ বৃহস্পতিবার রাতে মিঠাপুকুর উপজেলার নিজ বাড়ি থেকে প্রতারক আলু ব্যবসায়ী আবরার হোসেন রাজন কে গ্রেফতার করে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ নজমুল হক প্রতারক আলু ব্যবসায়ী আবরার হোসেন রাজন কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি