লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ১৫/০৩/২০২৬ ইং সকাল ০৬.৪৫ ঘটিকার সময় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকারটি তল্লাশী করে ২৪ (চব্বিশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।
অপর এক অভিযানে সকাল ০৭.৫৫ ঘটিকায় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি মোটরসাইকেল আটক করে। এ সময় মোটরসাইকেল আরোহীদ্বয়কে তল্লাশী করে তাদের হেফাজত হতে ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১। মোঃ আলমগীর মিয়া (৩৩) পিতা- মোঃ মজনু মিয়া মাতা- মোছাঃ রাশিদা খাতুন
সাং- আজমতপুর থানা- ময়মনসিংহ সদর জেলা- ময়মনসিংহ। ২।মোঃ ইয়াকুব আলী (৩৮)পিতা- মোঃ শহিদুল্লাহ মাতা- রাশিদা আক্তার। ৩। মো আলমগীর (৩৮)
পিতাঃ মৃত হাবিবুর রহমান মাতাঃ আছিয়া বেগম
উভয় সাং- চান্দেরকান্দি থানা- রায়পুরা জেলা- নরসিংদী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় পৃথক ২টি মাদক মামলা রুজু করে, আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply